# Tags

লোহাগড়া পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাবেক প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি 

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার রাতে নড়াইলের লোহাগড়া পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত ওয়ার্ড-৩ এর সাবেক কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি।

এসময় লোহাগড়া উপজেলা বিএনপির সহ তথ্য ও প্রচার সম্পাদক ইকবাল হাসান শিমুল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লোহাগড়া উপজেলা শাখার সভাপতি বাবু খোকন কুন্ডু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট এর লোহাগড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সাধন কর্মকার, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,
পূজা উদযাপন কমিটির নেতা আশিষ কুমার দত্ত, কাজল কুমার পাল, শিমুল কুমার স্বর সহ সনাতন ধর্মের গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত ওয়ার্ড-৩ এর সাবেক কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি পৌর এলাকার কচুবাড়িয়া, রামপুর, লক্ষীপাশা এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, এ পূজা উৎসব সবার। হাসি-আনন্দ ভাগাভাগি করে নিয়ে সকলে মিলেমিশে এ পূজা উৎসব কে স্বার্থক করতে হবে। ##

৩০/৯/২৫